শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

বোলিং লাইন আপকে ‘পুওর’ বলায় ক্ষেপলেন লিটন

স্পোর্টস ডেস্ক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

পাকিস্তানের ব্যাটারদের দৃঢ়তা কিংবা উইকেট থেকে খুব বেশি সাফল্য না পাওয়ার বিষয়টি সামনে আসতেই পারে। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলিং পরিকল্পনা যে সাদামাটা ছিল, এতে কোনো সন্দেহ নেই।

যদিও মোটামুটি ক্লান্তিহীনভাবে যারা দীর্ঘ সময় বোলিং করে যেতে পারেন, বাংলাদেশ টেস্ট দলে তাদের জায়গা পাওয়া সহজ। যার খেসারৎ মিলছে চট্টগ্রাম টেস্টে। এখানে বাংলাদেশের বোলিং যে কতটা নির্বিষ, তা নতুন করে ভাবতে বাধ্য করছে টিম ম্যানেজমেন্টকে।

তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে চার বোলার আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজরা চট্টগ্রামে নিজেদের কাজটা কতখানি করতে পারছেন- সেই প্রশ্ন উঠল স্বাভাবিকভাবেই।

যার জেরে দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং লাইনআপকে ‘পুওর’ বা নির্বিষ উল্লেখ করেন সাংবাদিকরা। আর এতেই রেগে যান লিটন দাস। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া এই ব্যাটারের দাবি, টেস্টের জন্য পরীক্ষিতরাই খেলছেন চট্টগ্রামে।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, ‘আপনি কীভাবে এটাকে পুওর বোলিং লাইনআপ বলতে পারেন? যে কয়জন বোলার খেলছে, সবাই-ই তো টেস্টের বোলার। এবাদত, রাহী তারা দুজনই টেস্ট বোলার। তারা অনেক ভালো করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল আর মিরাজকে নিয়ে তো কোনো সন্দেহই নেই। এখানে পুওর বোলিংয়ের তো কিছু নেই।’

অথচ শনিবার (২৭ নভেম্বর) দুই সেশন মিলে বাংলাদেশের বোলাররা ৫৭ ওভার বল করে গেছেন। কিন্তু একটি উইকেটেরও পতন ঘটাতে পারেননি। অন্যদিকে, পাকিস্তানের পেসার হাসান আলী একাই তুলে নেন পাঁচটি উইকেট। এছাড়া শাহিন ও ফাহিম মিলে নিয়েছেন আরও ৪টি।

অর্থাৎ পাকিস্তানের পেসাররাই যেখানে তুলে নিয়েছেন ৯টি উইকেট। সেখানে বাংলাদেশের দুই পেসার মিলে ২২ ওভার বল করেও ছিলেন নখদন্তহীন!


এই ক্যাটাগরির আরো সংবাদ