শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

বেরোবিতে স্নাতক ১ম বর্ষে ভর্তির তালিকা প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বিভাগ কর্তৃক প্রদত্ত শর্ত এবং প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে বিষয় নির্ধারণপূর্বক এই তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যার পরে অনুষ্ঠিত ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধাস্ত গ্রহণ করা হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনাসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ অংশ নেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাৎকার এবং ভর্তি আগামী ৯ ও ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
১২ জানুয়ারি মুক্তিযোদ্ধা কোটা এবং ১৩ জানুয়ারি অন্যান্য কোটায় ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রকাশিত তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগে যথা সময়ে সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, সাক্ষাৎকার শেষে নির্ধারিত সময়ে (৯ ও ১১ জানুয়ারি, মুক্তিযোদ্ধা কোটা ১২ জানুয়ারি এবং অন্যান্য কোটায় ১৩ জানুয়ারি) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ