শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

বেজোসকে টপকে বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

বিশ্বের সর্বোচ্চ ধনীর তালিকায় এখন সবার ওপরে অবস্থান করছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। গেল চার বছরে এবারই প্রথম কেউ শীর্ষ ধনীর তালিকার চূড়া থেকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরাতে পারলেন।

ফোর্বস ম্যাগাজিনের হিসেব মতে মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ২১ হাজার ৯০০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম ৩৩ শতাংশ বাড়ার তার এই উত্থান। রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা ছাড়াও ইলন মাস্কের আছে বোরিং, নিউরালিংক, ওপেন এআই নামের বেশ কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান। এ ছাড়া বেশ কিছু বড় বড় প্রতিষ্ঠানে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে তার।

ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ জেফ বেজোসের তুলনায় ৪৮ বিলিয়ন ডলার বেশি। খুচরা জায়ান্ট অ্যামাজন এর শেয়ার ৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছেন তিনি। তার সম্পদের পরিমাণ ১৭ হাজার ১০০ কোটি ডলার।

এছাড়াও ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট আছেন তালিকার তিনে। তার সম্পদের আনুমানিক ১৫৮ বিলিয়ন ডলার। তার সম্পদে গেল ১ বছরে ৮ বিলিয়ন ডলার যোগ হয়েছে।

তালিকার চতুর্থ স্থানে আছেন বিল গেটস। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার সম্পদের পরিমাণ ১২ হাজার ৯০০ কোটি ডলার।

ফোর্বসের তালিকায় ২ হাজার ৬৬৮ জন ধনকুবেরের স্থান হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন মার্কিন যুক্তরাষ্ট্রের, ৬০৭ জন চীনের আর রাশিয়ার ৮৩ জন।

তবে সেরা দশ শীর্ষ ধনীর তালিকায় মেটা প্রধান মার্ক জাকারবার্গের নাম নেই। ছয় হাজার ৭৩০ কোটি ডলার নিয়ে তালিকার ১৫তম অবস্থানে আছেন তিনি।

সূত্র: ফোর্বস


এই ক্যাটাগরির আরো সংবাদ