শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বৃষ্টিতে পণ্ড হতে পারে বিশ্বকাপ ফাইনাল

স্পোর্টস ডেস্ক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি বাগড়া দিয়েছে বেশ কিছু ম্যাচে। কিছু ম্যাচ বৃষ্টির জলে ভেসেও গেছে। ফাইনাল ম্যাচেও বৃষ্টি নিয়ে দেখা দিয়েছে শঙ্ক। রিজার্ভ ডে-তে খেলা হওয়া, এমনকি ট্রফি ভাগাভাগির সম্ভাবনাও তৈরি হয়েছে।

আগামী রোববার পাকিস্তান ও ইংল্যান্ডের শিরোপা নির্ধারণী লড়াই হবে মেলবোর্নে। বিশ্বকাপের চলতি আসরে বৃষ্টি সবচেয়ে বেশি ভুগিয়েছে এখানেই।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, ওই দিন মেলবোর্নে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আবহাওয়া ব্যুরোর পক্ষ থেকে বলা হয়, “বৃষ্টির প্রবল (শতভাগের কাছাকাছি) সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে মুষলধারে বর্ষণ হতে পারে।”

বিশ্বকাপের নক-আউট ম্যাচগুলোর জন্য অবশ্য একটি করে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। তাই ফাইনাল ম্যাচটি যদি রোববার না হয়, তবে সোমবার মাঠে গড়াতে পারে। কিন্তু সেদিনও মেলবোর্নে ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।

গ্রুপ পর্বে কিংবা প্রাথমিক পর্বের ম্যাচের ফল পেতে দুই দলকে কমপক্ষে ৫ ওভার খেলতে হয়। কিন্তু নক-আউট পর্বে অন্তত ১০ ওভারের ম্যাচ হতে হবে।

প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে নির্ধারিত সূচি অনুযায়ী রোববার ফাইনাল ম্যাচটি সম্পন্ন করার। ওভার কমিয়ে হলেও সেদিনই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। সেটাও সম্ভব না হলে বিবেচনায় নেওয়া হবে রিজার্ভ ডে।

রোববার যদি খেলা শুরু হয় এবং ম্যাচ শেষ করা সম্ভব না হয়, তাহলে আগের দিন যে অবস্থায় শেষ হবে রিজার্ভ ডে-তে সেখান থেকেই আবার খেলা শুরু হবে। একবার টস হয়ে গেলে, ম্যাচ হচ্ছে হিসেবে বিবেচিত হয়।

আবার, যদি রোববার টস হয় এবং এরপর বৃষ্টির বাগড়ায় ওভার কমিয়ে আনা হয় কিন্তু খেলা সম্ভব না হয় তাহলে রিজার্ভ ডে-তে পুরো ২০ ওভারের লড়াই-ই হবে।

ফাইনালের মূল দিনের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকে। তবে ম্যাচ যদি রিজার্ভ ডে-তে গড়ায়, তাহলে বাড়তি দুই ঘণ্টা সেদিনের জন্য বরাদ্দ রাখা হয়।

দুই দিন মিলিয়েও যদি ফল আনার জন্য ন্যূনতম ওভার খেলা সম্ভব না হয়, তাহলে দুই দলকে ট্রফি ভাগ করে দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ