শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিয়ের নতুন রীতি সৃষ্টি করছেন ফারহান-শিবানী!

বিনোদন ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

আবারো জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউডের জনপ্রিয় তারকা ফারহান আখতার। ১৯ ফেব্রুয়ারি শিবানী ডান্ডেকরের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগেই শোনা গিয়েছিল, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুই বলিউড-তারকা। কিন্তু তাদের এক বন্ধু জানিয়েছেন, সম্পূর্ণ অন্য ভাবে বিয়ের কথা ভেবেছেন এই জুটি।

ফারহানের সেই বন্ধু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ওরা খুব সাধারণ ভাবে বিয়ে করতে চায়। তাই নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে হবে না। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করবে ওরা। ইতিমধ্যেই শপথগুলো লেখা হয়ে গিয়েছে দু’জনের।”

বলিউডি তারকাদের বিয়ে মানেই চোখ ধাঁধানো আয়োজন এবং রাজসিক ব্যবস্থাপনা। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে ফারহান-শিবানীর বিয়েতে ৫০ জন অতিথিকে নিয়ে সারা হবে অনুষ্ঠান।

সেই অনুষ্ঠানে ফারহান-শিবানীর পরিবার-পরিজন ছাড়াও থাকবেন হৃতিক রোশন, রিয়া চক্রবর্তী, ফারহানের দীর্ঘদিনের সহকর্মী রীতেশ সিদওয়ানির মতো ব্যক্তিত্বরা। অতিথিদের আদর-আপ্যায়নে ত্রুটি রাখছেন না বর-কনে। তাদের থাকার ব্যবস্থা করেছেন বিলাসবহুল সব বাংলোয়। সেখানে থাকবে সুইমিং পুল এবং অন্যান্য সুযোগ-সুবিধা।

সবদিক দিয়েই এই বিয়েতে অনেকটা নতুনত্ব তৈরী করতে চাচ্ছে এই বর-কনে। যেমন সাজগোজের ক্ষেত্রে চিরাচরিত বলিউডি জাঁকজমক এড়াতে চেয়েছেন হবু-দম্পতি। বিয়ের দিন সকলকে সাদা বা প্যাস্টেলের মতো হালকা রঙের পোশাকে সেজে উঠতে অনুরোধ করেছেন তারা। নিজেরাও সাজবেন সাধারণ ভাবেই।
সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ