শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভোট গ্রহণের তারিখও জানানো হয়েছে। আগামী অক্টোবরের ছয় তারিখ ভোট প্রদানের দিন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বিসিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরণ করা একটি বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

তফসিলে উল্লেখ করা হয় তিন ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে হবে এই নির্বাচন।

এতে বলা হয়, বুধবার (২১ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে। বিকেলে হবে শুনানি। একই দিন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর দিনভর মনোনয়নপত্র দাখিল করা যাবে।

মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ দুপুর দুইটা। একই দিন পোস্টাল ও ই-ব্যালট প্রেরণ করা হবে।

ছয় অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই দিন প্রাথমিক তালিকা প্রকাশ। পর দিন সাত অক্টোবর বিকেল তিনটায় প্রকাশ হবে চূড়ান্ত ফল। এর আগে নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় আগেই।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন করবেন।

কমিশনে বাকি চার সদস্য- সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবি’র আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।


এই ক্যাটাগরির আরো সংবাদ