শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের জয়ের প্রশংসা

স্পোর্টস ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

টেস্ট ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোন ফরম্যাটে বাংলাদেশের এটি প্রথম জয়। সেই সাথে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল বাংলাদেশ। এমন জয়ে বাংলাদেশের প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া।

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পেইজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।

ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, ‘এবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।’ আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, ‘এবাদত জ্বলে উঠায় নবযুগের সূচনা হলো বাংলাদেশের।’

নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ নামে একটি পত্রিকা লিখেছে, ‘বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাককাপসরা।’

দ্য প্রেস নামে নিউজিল্যান্ডের একটি অনলাইন পোর্টাল শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের কাছে অসহায়ভাবে হারলো কেন উইলিয়ামসনবিহীন নিউজিল্যান্ড।’ ভারতের কোলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের অনেক রেকর্ড গড়লো বাংলাদেশ।’

হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণ শিরোনাম দিয়েছে- ‘শুধু ঘরের মাঠেই টাইগার নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের ডেরায় গিয়ে টেস্ট জয় বাংলাদেশের।’

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক  জয় তুলে নিল বাংলাদেশ।’ অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ‘নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করলো বাংলাদেশ।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, এবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সাকিব আল হাসানের সাবেক আইপিএল দল কোলকাতা নাইট রাইডার্স লিখেছে, ‘নিউজিল্যান্ডকে তাদের নিজেদের মাটিতে হারিয়ে বীরত্ব দেখিয়েছে টাইগাররা।’

ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় এবাদত হোসেন ম্যাচ সেরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ