শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিশ্বে চার সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে গত চার সপ্তাহে সংক্রমণ গড়ে ৮০ শতাংশ বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

রায়ান বলেন, এটির আরও বিপজ্জনক মিউটেশনের আগে এখন আমাদের আরও জরুরি পদক্ষেপ নিতে হবে। ‘গেম প্ল্যান’ হিসেবে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া এবং টিকাদান এখনো কার্যকর উপায়।

করোনাভাইরাসের পরিবর্তিত ধরন বা প্রজাতিসমূহের মধ্যে বর্তমানে বিশ্বজুড়ে ৬টি ধরনের আধিপত্য চলছে বলে এর আগে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গ্রীক বর্ণমালা অনুসারে এই ধরনগুলোর নাম দেওয়া হয় আলফা, বিটা, গ্যামা, ডেল্টা, কাপ্পা ও ল্যাম্বডা।

ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের আধিপত্যশীল এই ধরনসমূহের মধ্যে বর্তমানে প্রাধান্য বিস্তারকারী ধরনের নাম ডেল্টা। ২০২০ সালের অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় এই ধরনটি। তারপর থেকে এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ডেল্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচ ‘র কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ জানিয়েছেন, করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন; আর তা হলো- ডেল্টা ধরন শিশুদের সেভাবে আক্রমণ করে না।

যারা করোনা টিকার ডোজ নেননি কিংবা নিলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ববিধি ঠিকমতো মেনে চলেন না, তাদের এই ধরনটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ