শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিশ্বকাপ দলে কখন যোগ দিবেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই সাকিব আল হাসান দলের সঙ্গে যোগ দিবেন বলে আশা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আগামী ১৫ অক্টোবর ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে কোলকাতার। ওমানের মাস্কাটে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

বুধবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে সাকিবের দল কোলকাতা। এ ম্যাচে জিতলে ফাইনালে খেলবে কোলকাতা। আর যদি কোলকাতা হেরে যায়, তবে আগেভাগেই দলের সাথে যোগ দিবেন সাকিব।

কিন্তু প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস সাকিবের দল ফাইনালে গেলেও বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই এই অলরাউন্ডারকে পাওয়া যাবে।

তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটি ক্রিকেট অপারেশনস কমিটি দেখছে । এই মুহূর্তে এখান থেকে বলা কঠিন। আমরা অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাকে পাবার আশা করি।’ জানা গেছে, ওমানে আসার পর সাকিবকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তাই ওমানে দলের সাথে সরাসরি যোগ দিতে তার কোন সমস্যা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ