শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

স্পোর্টস ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হারলে তবেই সেমিফাইনালের ছাড়পত্র পেত ভারত। কিন্তু সে রকম কিছুই ঘটল না। বরং নিউজিল্যান্ড ম্যাচ জিতে হাসতে হাসতে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে গেল। আর পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচে হারের খেসারতটা চলতি বিশ্বকাপ থেকে এক ম্যাচ আগে ছিটকে গিয়েই দিতে হল বিরাট কোহলির ভারতকে।

এ দিন আবুধাবিতে আফগানিস্তানকে সমর্থন দিয়েছিল গোটা ভারত। কিন্তু নিরাশ করলেন আফগানরা। টসে জিতে প্রথমেই ব্যাটিং নিল তারা! যা নিয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেন ক্রিকেট বিশ্লেষকরা।

কেননা, এবারের টুর্নামেন্টজুড়েই দেখা গেছে, সাধারণত পরে ব্যাট করেই জয় আসছে। যাইহোক না কেন, ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় আফগানিস্তান। যাতে ৫.১ ওভারে ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে মোহাম্মদ নবির দল। আর চতুর্থ উইকেট পড়ে ৫৬ রানে।

তবে নাজিবুল্লাহ জাদরানের ৪৮ বলে ৭৩ রানের কল্যাণে ১০০ পার হয়ে যায় আফগানিস্তানেরর স্কোর। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানরা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান গুলবাদিন নইবের। তাঁর সংগ্রহ ১৫। অধিনায়ক মোহাম্মদ নবি করেন ১৪ রান। বাকিরা কেউ দুই অঙ্কের গণ্ডি টপকাতে পারেনি।

মাত্র ১৭ রানে ৩টি উইকেট নেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি। এছাড়া টিম সাউদি নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ২টি উইকেট পড়লেও ১৮.১ ওভারেই প্রয়োজনীয় ১২৫ রান তুলে নেয় কিউয়িরা। ৮ উইকেটে ম্যাচ জিতে তারা সরাসরি পৌঁছে গেল সেমিফাইনালে। আর এতেই ছিটকে গেল ভারত।

আসলে, বিরাট কোহলির টিম তো শুরুতেই নিজেদের লড়াইটা কঠিন করে ফেলেছিল। প্রথমে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হার। তারপর এই নিউজিল্যান্ডের কাছেই হারে ৮ উইকেটে। এই দুই ম্যাচ হেরেই ভারতের বিশ্বকাপের স্বপ্নই শেষ হয়ে গিয়েছিল কার্যত।

তবে নিউজিল্যান্ড যেহেতু নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল, তাই কোথাও একটা সুক্ষ্ম সম্ভাবনা ছিল। যদি নিউজিল্যান্ড পয়েন্ট নষ্ট করত, তবে হয়তো ভারতের সেমিতে যাওয়ার রাস্তাটা খুলত। কিন্তু ভারতের পর নিউজিল্যান্ডের ম্যাচ বাকি ছিল স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে। যদিও এদের কারও কাছেই হারার মতো টিম নয় নিউজিল্যান্ড।

তবুও ‘যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ’। এই আশাতেই অপেক্ষা করেছিল ভারতের তাবৎ ক্রিকেট প্রেমীরা। কিন্তু রোববার নিউজিল্যান্ড জয় লাভ করায় নামিবিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপে যাত্রা শেষ হয়ে গেল বিরাট কোহলি-রোহিত শর্মাদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ