শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের পথ সুগম করতে চান তামিম

স্পোর্টস ডেস্ক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বাংলাদেশ শুরু করেছিল ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ।’ যেখানে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতি ওয়ানডে জয়ের জন্য ১০ পয়েন্ট করে পেয়েছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডেও বাংলাদেশের একই চ্যালেঞ্জ।

হারলে ১০ পয়েন্ট হাতছাড়া। জিতলেই ১০ পয়েন্ট। ২০২৩ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার লড়াইয়ে থাকতে হলে বাংলাদেশের ম্যাচ জিততেই হবে। সেই লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ। নিউ জিল্যান্ডে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী সফর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আবার ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে আরও ২১ ম্যাচ খেলবে বাংলাদেশ।  সরাসরি খেলতে হলে জিততে হবে অন্তত ১৪ ম্যাচ। তাহলে র‌্যাংকিংয়ে সেরা আটে থাকার সুযোগ হবে। নয়তো বিশ্বকাপে নাম লিখতে পার হতে হবে বাছাই পর্ব। বিশ্বকাপের পথ সুগম করতে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল জিততে চান নিউ জিল্যান্ডেও। কাজটা কঠিন হলেও অসাধ্য নয়।

বৃহস্পতিবার তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপের বাছাইয়ের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের এই সিরিজ ও সামনে দক্ষিণ আফ্রিকায় একটা সিরিজ আছে। সাধারণত এই দুইটা দেশে আমাদের ফলাফল খুব একটা ভালো না। এসব জায়গায় এসে যদি আমরা ম্যাচ জিতি তাহলে জিততেই হবে যেসব সিরিজ আছে সেখানে একটি ম্যাচ দূর্ঘটনা ঘটলেও বড় কোনো প্রভাব পড়বে না। আমাদের উপর অতো চাপ পড়বে না। এই সিরিজ পরবর্তী সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন না কোন সময় থেকে তো এসব দেশে জয় পেতেই হবে। তো এই সিরিজ থেকেই যদি করতে পারি সেটা অনেক বড় স্টেপ হবে। আমি আশাবাদী। আমরা মাঠে যদি সব পরিকল্পনা প্রয়োগ করতে পারি তাহলে তো খুব ভালো।’

বাংলাদেশ সুপার লিগের লড়াইয়ে চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতি সিরিজে ৩টি করে ওয়ানডে। নিউ জিল্যান্ড সফর দিয়ে ‘আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ’- এ বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ শুরু হলো। এর আগে হোমে খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  ঘরের মাঠে বাংলাদেশ আতিথেয়তা দেবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানকে। এছাড়া অ্যাওয়ে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।


এই ক্যাটাগরির আরো সংবাদ