শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

বিপিএল থেকে সিলেটের বিদায়, উড়ছে বরিশাল

স্পোর্টস ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

একদিন আগেই খুলনার বিপক্ষে লড়াই করে হেরেছিল স্বাগতিক দল সিলেট। আজও ২০০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে বুক চিতিয়ে লড়ল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি। তবে শেষমেশ জয় অধরাই রইল। আগেই প্লে-অফ নিশ্চিত করা সাকিবের বরিশালের বিপক্ষে হারতে হলো ১২ রান স্বল্পতায়। আর এর মধ্য দিয়ে চলতি বিপিএল থেকে কার্যত দুই ম্যাচ বাকি থাকতেই প্রথম দল হিসেবে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স।
বরিশালের বিপক্ষে নামার আগে ৭ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল সিলেট। টুর্নামেন্টে টিকে থাকতে তাদের দরকার ছিল বাকি থাকা তিনটি ম্যাচেই জয় নিশ্চিত করা। তবে তাতেও যে প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে যেত তেমনটা নয়, কাগজে-কলমে তবুও আশা থাকতো। তবে দলের টানা ব্যর্থতায় সব শেষ। তিনবার অধিনায়কত্বে বদল এনেও ভাগ্য বদলালো দলটির। ৮ ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটিতে।
 
অন্যদিকে, টানা জয়ের ছন্দে রয়েছে সাকিবের ফরচুন বরিশাল। এরই মধ্যে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে। এবার তাদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তবে সে দৌড়ে ভালোভাবেই এগিয়ে রয়েছে তারা। দলটি ৯ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের চূঁড়ায় রয়েছে।
 
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বরিশালের দেওয়া ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিলেটের ইনিংস থেমে গেছে ৬ উইকেটে ১৮৬ রানে। দলকে জয়ের আশা দেখিয়েছিলেন কলিন ইনগ্রাম। দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটার ১৬ চার এক ছয়ে ৪৯ বলে ৯০ রান করেছেন। তবে নাজমুল হাসান শান্তর শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। এছাড়া ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন সিলেটের প্রথম অধিনায়ক মোসাদ্দেক সৈকত। দলের হয়ে ৩৪ রান তথা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ তার।
 
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে মুনিম শাহরিয়ার, গেইল মাঝে সাকিব আর শেষে ব্রাভো ঝড়ে সিলেটের বিপক্ষে মাত্র ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বড় সংগ্রহ পেয়েছে ফরচুন বরিশাল। অর্থাৎ সিলেটকে জিততে হলে করতে হবে ২০০ রান।
 
টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে খেলতে নেমে টস জিতে সাকিবের বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল রবি বোপারার সিলেট। কিন্তু বরিশালের ব্যাটারদের অল্পতে আটকাতে ব্যর্থ হয়েছে নাজমুল অপু-সোহাগ গাজীরা।
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন বরিশাল ওপেনার মুনিম শাহরিয়ার। একপ্রান্তে দাঁড়িয়ে তার চার-ছক্কার বাহারি শট অন্য প্রান্ত থেকে দেখছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব টি-টোয়েন্টির রাজা ক্রিস গেইল। মুনিমের ব্যাটিং দেখে হয়ত নিজের খুঁজে ফেরা ইউনিভার্স বস রূপকেই স্মরণ করছিলেন গেইল। ২৮ বলে ৫১ রানের দানবীয় ইনিংস খেলে সোহাগ গাজীর বলে কাটা পড়েন তরুণতুর্কি মুনিম।
 
তারপর ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। মাত্র ২ রান করে উইকেটরক্ষক এ ব্যাটার ফিরলে মঞ্চে আবির্ভূত হন দল কাপ্তান সাকিব আল হাসান। এসে ছোটখাটো এক ঝড় তোলেন তিনি। চার ছয় ও দুই চারে ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে আলাউদ্দিন বাবুর বলে কাটা পড়েন তিনি।
 
মুনিম-সাকিবরা হাত খুলে খেললেও ওপেনিংয়ে নেমে কেমন গুটিয়ে ছিলেন গেইল। সিঙ্গেল কিংবা বড়জোর দুয়েকটা চার। এভাবেই এগোচ্ছিল তার ইনিংস। তবে শেষ পর্যন্ত চলতি বিপিএলে প্রথম ফিফটি তুলে নিলেন তিনিও। ৪৫ বলে ৫২ করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন গেইল।
 
শেষদিকে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান ডোয়াইন ব্রাভো। মাত্র ১৩ বল খেলার সুযোগ পেয়ে চার ছক্কা ও এক চারে ৩৪ রান তুলে নিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ