শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

বিকিনি পরে পোজ দেওয়ার আবদারে অভিনেত্রী বিব্রত!

বিনোদন ডেস্ক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকে তার নিজ বাড়িতেই বিকিনি পরে ক্যামেরার সামনে দাঁড়াতে বলায় বেশ বিব্রত বোধ করেন তিনি!

সম্প্রতি গ্ল্যামার ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী জানান, ফ্লোরিডায় তার বাড়িতে কয়েকজন অনুপ্রবেশকারী এসে তাকে বিকিনি পরে ছবির জন্য পোজ দিতে বলেন।

সিডনি বলেন, ‘তারা বলে, যদি তুমি বিকিনি পরে বাইরে আস, আমরা ছবি তুলে চলে যাব।’

নিজের বাড়িতেই এমন বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। তাই নিরাপত্তা নিয়ে শঙ্কিত সিডনি বলেন, ‘তারা সকাল ৮টায় এসে বিকেল ৪টা পর্যন্ত ছিল। অথচ নিজের বাড়িতে আমার নিরাপদ আর স্বস্তিতে থাকার কথা ছিল। তারা ছবি তুলছিল, এটা ভাবছিল না, ছবিগুলো প্রকাশ্যে এলে সবাই বাড়ির ঠিকানা জেনে যাবে, আমার নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হবে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়, সিডনি নিজেই নাকি ছবি তোলার জন্য পাপারাজ্জিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এমন কথা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি কেন নিজের বাড়িতে তাদের ডাকতে যাব। বাড়িতে আমার পরিবারের সদস্যরা ছিলেন। আমি কেন এমনটা করব? যারা এসেছিল, তাদের ছবি আমার কাছে আছে।’

সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি বরাবরই নিজের ব্যক্তিজীবন ব্যক্তিগতই রাখতে চান। এজন্য বিনোদন দুনিয়ায় তার বেশি চেনাজানা নেই। অভিনয়ের বাইরে তিনি ছোটবেলার বন্ধুদের সঙ্গে সময় কাটান।উল্লেখ্য, কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ দিয়ে আলোচনায় আসেন সিডনি সুইনি। এরপর এইচবিওর দুই সিরিজ ‘ইউফোরিয়া’ ও ‘দ্য হোয়াইট লোটাস’এ অভিনয়ের মাধ্যমে তিনি আরও পরিচিতি পেয়ে যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ