শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিএফডিসিতে জনপ্রিয় ফেরদৌস, পেলেন সর্বোচ্চ ভোট

বিনোদন ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

চিত্রনায়ক ফেরদৌস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৪০টি। অঞ্জনা ও মৌসুমী ২২৫টি করে ভোট পেয়ে যৌথ ভাবে দ্বিতীয় হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেই সঙ্গে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৮ জন। তারমধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন, ভোট বাতিল হয়েছে ১০টি।

২৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নেয় দুটি আলোচিত প্যানেল মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

নির্বাচনে কাঞ্চন-নিপুণ এবং মিশা-জায়েদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এরমধ্যে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয় লাভ করেন ১০ জন এবং মিশা-জায়েদ প্যানেল থেকে ১১ জন বিজয়ী হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ