শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

বার্সেলোনাকে দুবার না বলেছেন জাভি

স্পোর্টস ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১

ভিক্তর ফন্ত তাঁকে বাজির ঘোড়া মেনেছিলেন। বার্সেলোনার নতুন সভাপতি হওয়ার আশায় ঘোষণা দিয়েছিলেন, সভাপতি হলে কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচ বানাবেন। কিন্তু এমন প্রতিশ্রুতিতে কাজ হয়নি। জাভিকে কোচ বানিয়ে আনার প্রতিশ্রুতির চেয়েও ক্লাবের সদস্যদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে মেসিকে ধরে রাখার নিশ্চয়তা। আর সেটিকেই তুরুপের তাস বানিয়ে সভাপতি হয়েছেন হোয়ান লাপোর্তা।

লাপোর্তা সরাসরি না বললেও জাভিকে কোচ বানাতে তাঁরও আগ্রহের কমতি নেই। ২০২১–২২ মৌসুমেই জাভিকে কোচ হিসেবে বার্সেলোনায় দেখা যাবে, এমন আশা তাই জেগে উঠেছিল। কিন্তু সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে রোনাল্ড কোমানকেই কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে। এবার জাভি জানালেন, দুবার প্রস্তাব পাওয়ার পরও বার্সেলোনার কোচ হতে রাজি হননি।

বার্সেলোনার পাট চুকিয়ে জাভি কাতারে গিয়েছেন ২০১৫ সালে। আল সাদ ক্লাবের হয়ে খেলেছেন প্রথম তিন বছর। আর গত তিন বছরে পরিচয় বদলে জায়গা করে নিয়েছেন ডাগআউটে। কাতারের এই ক্লাবের হয়ে এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে যাওয়ার অভিজ্ঞতাও হয়ে গেছে তাঁর।

২০১৯-২০ মৌসুমের মাঝপথে তাই যখন আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করল বার্সেলোনা, তখনই কোচ হিসেবে জাভির নাম শোনা গিয়েছিল। সে সময়কার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ ও ক্রীড়া পরিচালক এরিকা আবিদাল চেষ্টা করেও তাঁকে ক্লাবে আনতে পারেননি।

বন্ধু জাভির কোচ হয়ে ফেরা পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি?

বন্ধু জাভির কোচ হয়ে ফেরা পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি? ছবি: টুইটার

জাভি জানিয়েছেন, শুধু একবার নয়, বার্সাকে তিনি দুবার হতাশ করেছেন। স্প্যানিশ পত্রিকা লা ভেনগার্দিয়ার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য, আমি বার্সেলোনাকে দুবার না বলেছি। নানা কারণে—পারিবারিক, পেশাগত, চুক্তির কারণে। কাজটা কঠিন ছিল। কারণ, আমি অনেক বড় বার্সেলোনা–সমর্থক। কিন্তু সময়টা সঠিক ছিল না।’

বার্সেলোনাকে দুবার ফিরিয়ে দিলেও প্রিয় ক্লাবের কোচ হওয়ার স্বপ্ন দেখেন জাভি। কিন্তু ৪১ বছর বয়সী জাভির ধারণা, এখনো বার্সেলোনার দায়িত্ব নেওয়ার সময় হয়নি তাঁর। রোনাল্ড কোমানকে ২০২২–এর জুন পর্যন্ত কাজ করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বার্সেলোনা সভাপতি লাপোর্তা।

বার্সেলোনার বর্তমান কোচ রোনাল্ড কোমান।

বার্সেলোনার বর্তমান কোচ রোনাল্ড কোমান। ফাইল ছবি: এএফপি

জাভি ইঙ্গিত দিয়েছেন, এরপরই হয়তো বার্সেলোনায় ফিরতে পারেন তিনি, ‘প্রথম দিনের চেয়ে নিজেকে আরও বেশি পরিণত মনে হয় আমার। আমি বার্সেলোনার দায়িত্ব নিতে রাজি। আমি কাউকে বোকা বানাতে চাই না। আমি এটির জন্য প্রস্তুত। কিন্তু কোমানকে সম্মান দেখাতে হবে, তিনি ক্লাবের একজন কিংবদন্তি, যাঁর চুক্তির এখনো এক বছর বাকি। যা হওয়ার, তা হবে।’

বার্সেলোনার কোচ হতে জাভি অপেক্ষা করতে রাজি আছেন। কারণ, বার্সেলোনাকে ঘিরে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে, ‘অনেক আগে প্রস্তাব এসেছে, কিন্তু তখন সঠিক সময় ছিল না। বার্সেলোনা এসেছে, কিন্তু তখন সময়টা এ দায়িত্ব নেওয়ার জন্য ঠিক হতো না। কোনো তাড়াহুড়ো নেই। কদিন আগে জাবি আলোনসো বলেছে, সে নিজস্ব ধরন ব্যবহার করে কোচ হতে চায়। আমি এর সঙ্গে একমত। আমি বার্সেলোনায় এলেই সবাই এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করে। আমি এলেই মানুষ বার্তা পাঠায়। কিন্তু তাদের একজন কোচ আছে এবং আমার এত তাড়াহুড়ো নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ