শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বার্সাকে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতলো বোকা জুনিয়র্স

স্পোর্টস ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনার স্মরণে আয়োজন করা হয় ম্যারাডোনা কাপের। তাতে টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে প্রথমবারের মতো ম্যারাডোনা কাপ জিতলো আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে ম‍্যাচ জিতে নেয় বোকা।

ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাদোনার স্মরণে দুই দলের লড়াই হলো হাড্ডা-হাড্ডি। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

ম্যাচের ৫০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কৌতিনিয়োর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল।

কিন্তু এ লিড বার্সা ধরে রাখতে পারেনি। ৭৭তম মিনিটে এসেকিয়েল সেবাইয়োসের গোলে সমতা আনে বোকা।

সমতায় ম‍্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। ম্যাচটি সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি।

পেনাল্টিতে প্রথম দুই শট গোল করলেও তৃতীয় শট ঠেকিয়ে দেন বোকার গোললক্ষক। আর চতুর্থ শটবি বাইরে মারলে ম্যাচ জিতে বোকা জুনিয়রস।

প্রথমবারের মতো আয়োজিত ম্যারাডোনা কাপের মুকুট পরল ফুটবল কিংবদন্তীর দেশেরই ক্লাব বোকা জুনিয়র্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ