শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

‘বাংলাদেশ টাইগার’ নামে ছায়া জাতীয় দল গঠন

স্পোর্টস ডেস্ক / ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

জাতীয় দলের বাইরে চলে গেলে একেবারেই আড়ালে পড়ে যান ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুশীলন সুবিধা থেকেও বঞ্চিত হন অনেকে। এ সমস্যা দূর করতে ‘বাংলাদেশ টাইগার’ নামে ছায়া জাতীয় দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মঙ্গলবার রাতে পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান সংবাদ মাধ্যমকে।

‘জাতীয় দলে ডাক না পাওয়ারা এই দলের হয়ে খেলবে। জাতীয় দলের অনুশীলনের যেকোনো সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কীভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই শ্যাডো জাতীয় দল তৈরি হয়েছে। এখানে হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারাবছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে।’

‘এখানে কোনো একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয়, এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক মৌসুমের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেয়া সঠিক হয়।’

বিসিবি সভাপতি উল্লেখ করেন, ‘ইমরুল কখনো জাতীয় দলের বাইরে থাকে, সৌম্য কখনো বাইরে চলে যায়। এমন যারা আছে তাদের তৈরি রাখতেই ছায়া জাতীয় দল করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ