শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বাংলাদেশে ৫-জি নেটওয়ার্ক নিয়ে এলো নোকিয়া ও টেলিটক

আইটি ডেস্ক / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

টেলিটক বাংলাদেশ লিমিটেডের (টেলিটক) মাধ্যমে প্রথমবারের মতো দেশে ৫-জি নেটওয়ার্ক স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে নোকিয়া। এই চুক্তি বাংলাদেশে ৫-জি নেটওয়ার্কের মাধ্যমে অটোমেশন, ডিজিটালাইজেশন এবং ইন্ডাস্ট্রি ৪.০ চালনার জন্য সরকারের ডিজিটাল এজেন্ডাকে তুলে ধরবে। নতুন এই নেটওয়ার্কটি হবে দ্রুততর, নির্ভরযোগ্য ও স্বল্প বিলম্বসম্পন্ন, যা শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ অন্যান্য খাতের বৈপ্লবিক পরিবর্তনকে সমর্থন করবে।   

৫-জি নেটওয়ার্ক স্থাপনার প্রাথমিক পর্যায়ে, নোকিয়া’র সাম্প্রতিক রিফশার্ক সিস্টেম থেকে চিপ-পাওয়ার্ড এয়ারস্কেল ইক্যুইপমেন্ট পোর্টফোলিওতে সরঞ্জাম সরবরাহ করবে। সেইসঙ্গে নোকিয়া’র ৫-জি এয়ারস্কেল ডিজিটাল বেসব্যান্ড ইউনিটকে একটি প্লাগইন ক্ষমতা প্রদান করবে, যাতে প্রয়োজনীয় ধারণক্ষমতা বজায় থাকে। নোকিয়া ঘনবসতি সম্পন্ন শহুরে পরিবেশে ও বিস্তীর্ণ এলাকায় কভারেজ প্রদানে সক্ষম। এই কভারেজ বাস্তবায়নে উচ্চ-কর্মক্ষম ৬৪-টিআরএক্স এয়ারস্কেল ও বিশাল এমআইএমও অ্যাডাপ্টিভ অ্যান্টেনা থাকবে।

টেলিটক বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে ৫-জি নেটওয়ার্ক চালু করছে। টেলিটক গ্রামীণ এলাকার পাশাপাশি শহরগুলোতেও ৫-জি নেটওয়ার্ক প্রবর্তন ও সম্পূর্ণ নেটওয়ার্ক উন্নত করছে।

২০০৪ সাল থেকে দেশে ২-জি, ৩-জি, ৪-জি নেটওয়ার্কগুলোর স্থাপনায় নোকিয়া-টেলিটক পারস্পরিক অংশীদার হিসেবে কাজ করছে। নোকিয়া প্রয়োজনীয় পরিবহন ও কোর সল্যুশন সরবরাহ করে। এ ছাড়া নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি একটি চুক্তি স্বাক্ষর করেছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব উদ্দিন বলেন, “এই উদ্যোগটি নিঃসন্দেহে ৫-জি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত দেশের ভবিষ্যত ডিজিটাল সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোকিয়ার এই সহযোগিতা ও অংশীদারিত্ব আমাদের একটি অত্যাধুনিক নেটওয়ার্ক সরবরাহের এবং গ্রাহকদের কাছে উচ্চতর যোগাযোগ পরিষেবা প্রদানের মূল চাবিকাঠি।”

রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক পিএলএম নোকিয়া’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মার্ক অ্যাটকিনসন বলেন, “টেলিটকের সঙ্গে আমাদের দীর্ঘকালের এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ৫জি নেটওয়ার্কের যুগে পদার্পণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। টেলিটক এবং বাংলাদেশ সরকারের ৫জি নেটওয়ার্কের মাধ্যমে সামাজিক পরিবর্তন সাধনের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের উদ্যোগ টেলিটককে গ্রামীণ অঞ্চলে ভালো কভারেজ প্রদানের মাধ্যমে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে এবং শহরাঞ্চলের গ্রাহকদের ধরে রাখতে সহায়ক হবে। বিশ্বব্যাপী সেবা প্রদানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেলিটক তাদের গ্রাহকদের অভিনব সেবা প্রদানে সক্ষম হবে বলে আমি মনে করি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ