শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু রোববার

স্পোর্টস ডেস্ক / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। এদিন অবশ্য প্রথম পর্ব বা বাছাই পর্ব শুরু হবে ৮ দলকে নিয়ে।

প্রথম দিনেই ওমানের মাস্কটে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগে ভাগে ওমান রওয়ানা করবে টাইগাররা। রোববার ৩ অক্টোবর রাত ১০টা ৪৫ মিনিটের ওমানের ফ্লাইট, সেখানে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টিনে থাকবে দল।

৫ অক্টোবর থেকে চারদিনের ক্যাম্প শেষে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবে দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এরপর ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

সাকিব-মোস্তাফিজ অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ নিয়ে ব্যস্ত। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। আমিরাত পর্বে সাকিব যদিও খেলার সুযোগ পাননি ৫ ম্যাচ হয়ে গেলেও। অন্যদিকে দারুণ ফর্মে রয়েছেন মোস্তাফিজ।

চলতি আসরের প্রত্যেকটি ম্যাচেই সুযোগ পাওয়া মোস্তাফিজ ১১ ম্যাচে ওভার প্রতি ৭.৭৫ রান দিয়ে নিয়েছেন ১৩ উইকেট। অন্যদিকে সাকিব ভারত পর্বের ৩ ম্যাচে ২ উইকেট নেন আর ব্যাট হাতে করেন ৩৯ রান।


এই ক্যাটাগরির আরো সংবাদ