শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশের অবস্থান আফগানিস্তান-আয়ারল্যান্ডের চেয়েও নিচে

স্পোর্টস ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ জয়ে শীর্ষে পাকিস্তান ক্রিকেট দল। ১৬৩ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০০টিতে জয় পেয়েছে বাবর আজমরা।

এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। বিরাট কোহলিরা ১৩৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৮৮ খেলায়।

তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস-কুইন্টন ডি ককরা ১২৭ ম্যাচে অংশ নিয়ে জিতেছে ৭২ খেলায়।

১৩১ ম্যাচে ৬৯ আর ১২৬ ম্যাচে অংশ নিয়ে ৬৬টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ড, শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজ ১৩৭, ১২৮ ও ১২৭ ম্যাচে অংশ নিয়ে যথাক্রমে- ৬৬, ৬০ ও ৫৬ খেলায় জয় পেয়েছে।

৮১ ম্যাচে অংশ নিয়ে ৫৫টিতে জয় পেয়েছে আফগানিস্তান। আর ৯৮ ম্যাচে অংশ নিয়ে আয়ারল্যান্ড জিতেছে ৪২ খেলায়। ৯৬ ম্যাচে অংশ নিয়ে মাত্র ৩২টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

টেস্ট স্ট্যাটাস পাওয়া ১২ দলের মধ্যে টি-টোয়েন্টিতে জয়ের দিক থেকে সবার নিচে পড়ে আছে জিম্বাবুয়ে। ৭৯ ম্যাচ খেলে তারা জিতেছে মাত্র ২০টিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ