শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বস্ত্র খাতে নগদ সহায়তা স্পষ্ট করে প্রজ্ঞাপন

বাণিজ্যিক ডেস্ক / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এখন থেকে ‘অন নো কস্ট’ পদ্ধতিতে আমদানি করা উপকরণ দিয়ে তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা পাবে। গতকাল রোববার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠান সম্পূর্ণ বিদেশি বা দেশি ও বিদেশি উভয় ধরনের সুতা ও বস্ত্র ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানিতে ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্তে নগদ সহায়তা পেয়ে থাকেন। ক্ষুদ্র ও মাঝারি খাতের যেসব প্রতিষ্ঠান ‘অন নো কস্ট’ পদ্ধতিতে উপকরণ এনে পোশাক বা বস্ত্র রপ্তানি করে, তারা নগদ সহায়তা পাবে কিনা তা নিয়ে অস্পষ্টতা ছিল। যে কারণে বিষয়টি স্পষ্ট করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাক টু ব্যাক এলসির বাইরে অন-নো-কস্ট ভিত্তিতে বিদেশ থেকে উপকরণ সংগ্রহের মাধ্যমে তৈরি পোশাক বা বস্ত্রজাত সামগ্রী রপ্তানির বিপরীতে কর্তন, তৈরি এবং সাজানোর (সিএমটি) মূল্যের ওপর নগদ সহায়তা দিতে হবে। নগদ সহায়তার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা কমিশন ও ইন্স্যুরেন্স প্রিমিয়ামের খরচ বাদ যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ