শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বসনিয়ার জঙ্গলে শীত ও কাদামাটিতে দিন পার করছে ১৫ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

অবৈধভাবে ইউরোপের উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে বসনিয়া ও ক্রোয়েশিয়ার সীমান্তের কাছে আটকে আছে ১৫ বাংলাদেশি। সীমান্তবর্তী শহর ভেলিকা ক্লাদুসার বাইরের একটি বনে তীব্র শীত ও কাদামাটির মধ্যে তাদের দিন পার করতে হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের করাচি থেকে আসা রাহিল জাফর নামে ২৫ বছরের এক যুবক জানান, তিনি বসনিয়া-হারজেগোভিনা থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ছয়বার চেষ্টা করেছেন। প্রত্যেকবারই ক্রোয়েশিয়ার সীমান্ত পুলিশ তাকে আটক করেছে এবং পেটানোর পর সবকিছু কেড়ে নিয়েছে।

বনে থাকা ৩০ জনের প্রত্যেকেরই একই রকম অভিজ্ঞতা হয়েছে। তারা বনের মধ্যে প্লাস্টিকের তাবু গেঁড়ে সেখানেই থাকছেন। এদের অর্ধেক পাকিস্তানি ও অর্ধেক বাংলাদেশি। এরা সবাই মিলে তাবুর কাছে প্লাস্টিকে শিট দিয়ে মসজিদ নির্মাণ করেছেন। মসজিদের ভেতরে পুরোটাই কর্দমাক্ত। শিবিরের পুরো এলাকার চিত্রটি একই রকম। ধারণা করা হচ্ছে, শীতের তীব্রতা আগামী কয়েক দিনের মধ্যে বাড়বে, সেইসঙ্গে বাড়তে পারে তুষারপাত।

বসনিয়াতে প্রায় আট হাজার অভিবাসন প্রত্যাশী রয়েছে। এরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। তবে জাফরের মতো যারা ভেলিকা ক্লাদুসায় অবস্থান করছেন তারা ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ক্রোয়েশিয়ায় বারবার প্রবেশের চেষ্টা করছেন। সেখান থেকে তারা জার্মানি, ইতালি কিংবা সুইডেনে যেতে চান।


এই ক্যাটাগরির আরো সংবাদ