শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বলিউড বাদশাহর জন্মদিন আজ

বিনোদন ডেস্ক / ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ শনিবার (২ নভেম্বর)। ৫৯ বছরে পা দিলেন অভিনেতা।  এই বয়সে এসেও যেন আগের মতো তরুণই রয়ে গেছেন তিনি। এখনও ভিন্ন মাত্রার চরিত্রে একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে অনবরত ঝড় তুলে যাচ্ছেন দর্শকদের মনে। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আজকের এই অবস্থানে এসেছেন তিনি। যদিও অভিনেতার চলার এই পথ মোটওে সহজ ছিল না। তবে পরিশ্রম যে কখনও বিফলে যায় না, তা বার বার নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন শাহরুখ।

বরাবরের মতো এবারও অভিনেতার জন্মদিনে থাকছে এলাহী আয়োজন। জন্মদিনের পার্টির জাঁকজমকে কোনো কমতি রাখছেন না শাহরখের প্রিয়তমা স্ত্রী গৌরী খান। আজ স্বপ্নের মহল ‘মান্নাত’-এ বসবে অভিনেতার জন্মদিনের আসর। ২৫০ জনের আয়োজন করেছেন তিনি। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ-কারিনার মতো বলিপাড়ার সব নামীদামি তারকারা থাকবেন পার্টিতে।

১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ। তার বাবা মীর তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমা ছিলেন। অভিনেতার বাবা ভারতের নতুন দিল্লির পাঠান বংশোদ্ভূত।

ব্যক্তিগত জীবনে ছয় বছর প্রেম করার পর ১৯৯১ সালের ২৫শে অক্টোবর ঐতিহ্যগত হিন্দু রীতিতে গৌরী চিব্বারকে বিয়ে করেন শাহরুখ। গৌরী পাঞ্জাবি হিন্দু ধর্মাবলম্বী৷ বিয়ের পর নাম পরিবর্তন করে হন গৌরী খান। তাদের সংসারে তিন সন্তান। বড়পুত্র আরিয়ান খান, একমাত্র কন্যা সুহানা খান এবং ছোটপুত্র আব্রাম খান।

দিল্লীর থিয়েটার একশন গ্রুপের মধ্যমে অভিনয় জীবন শুরু শাহরুখের। এরপর ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়াশোনা করেন তিনি। ‘দিল আশনা হেয়’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হলেও শাহরুখের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিওয়ানা’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সফলতার পাশাপাশি ‘ফিল্মফেয়ার’ পুরস্কারও পা তিনি।

এরপর ‘রাজু বানগেয়া জেন্টলম্যান’র মতো মেলো-রোমান্টিক ধারার চলচ্চিত্র পরিচিত এনে দেয় শাহরুখকে। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডন’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন অভিনেতা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

‘দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েনগে’, ‘কয়লা’, ‘পরদেশ’, ‘ইয়েস বস’, ‘দিল তো পাগল হেয়’, ‘দিল সে’, ‘কুছকুছ হোতা হেয়’, ‘বাদশাহ’, ‘মোহাব্বাতেন’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘শক্তি’র মত চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের কাছে বলিউড ‘বাদশাহ’র খেতাব পান তিনি।

ক্যারিয়ারের উত্থান পতন, মেরুদণ্ডের অপারেশন, বন্ধুদের বিশ্বাস ঘাতকতা কোনকিছুই রুখতে পারেনি শাহরুখের জয়রথ। পিছিয়ে পরলেও আবার রুখে দাড়িয়েছেন ছুটেছেন সুদুরে সন্ধানে।

‘স্বদেশ‘, ‘ভিরজারা‘, ‘চাক দে ইন্ডিয়া’, ‘ওম শান্তি ওম’, ‘রাওয়ান’, ‘জাব তাক হেয় জান’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ফ্যান’, ‘রইস’, ‘জিরো’র মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে ১৪ বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার।

মাঝে লম্বা বিরতি দিয়ে পর্দায় ফেরেন শাহরুখ। ‘পাঠান’, ‘জাওয়ান’, ‘ডাংকি’র মতো সিনেমায় অভিনয় করে বক্সঅফিসে ঝড় তোলেন অভিনেতা। বিরতিতে থাকলেও যে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি, তা আবারও প্রমাণ করেন এই অভিনেতা।

বহু পুরস্কার অর্জনের পাশাপাশি ভারত সরকারের ‘পদ্মশ্রী’, ফ্রান্স সরকারের ‘অদ্র দে আর্ত এ দে লেত্র’ সম্মাননার পাশাপাশি পৃথিবীর পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন শাহরুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ