শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

‘বদলে যাচ্ছে’ ফেসবুকের নাম!

আইটি ডেস্ক / ৫০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নাম পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে। ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির বার্ষিক সভাতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে দ্য ভার্জ।

প্রতিবছর ফেসবুকের কর্মীদের নিয়ে ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন হয়। ২৮ অক্টোবর সেই সম্মেলনেই ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তবে তার আগেই নতুন নাম কী হবে তা জানা যেতে পারে।

যদিও এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি জাকারবার্গের।ফেসবুক নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের চলমান তদন্তের মাঝেই এমন পরিবর্তনের খবর পাওয়া গেল।

বিপণন কৌশল হিসেবেই নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে বলে দ্য ভার্জের প্রতিবেদনে।

বলা হয়েছে, ফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্য দিয়ে এর পরিসর বেড়ে যায়।  এই পরিস্থিতিতে নাম পরিবর্তন করাটা অস্বাভাবিক নয় বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

সূত্র: রয়টার্স


এই ক্যাটাগরির আরো সংবাদ