শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

‘ফ্রি ইন্টারনেটের’ পক্ষে গুগলের সিইও

আইটি ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দেশ বিভিন্ন নিয়মকানুন জারি করবে। সেটাই স্বাভাবিক। এমনটাই মনে করছেন গুগলের সিইও সুন্দর পিচাই। সেইসঙ্গে সুন্দর পিচাই মনে করেন, আদর্শগত দিক থেকে ‘ফ্রি ইন্টারনেট’ ভালো। ভারসাম্য রেখে ‘ফ্রি ইন্টারনেটের’ পক্ষে মত প্রকাশ করেন গুগলের সিইও।

শুক্রবার এক অনুষ্ঠানে গুগল সিইও বলেন, ‘এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মতে, প্রযুক্তির সীমা বিস্তৃত হয়েছে। তা মানুষের জীবনে আরও গভীরভাবে প্রভাব ফেলছে। এটা স্বাভাবিক যে রাস্তায় নিয়ম থাকবে। এটা পুরো প্রক্রিয়ার একটি স্বাভাবিক বিষয়। এটা আমার কাছে একদমই যুক্তিযুক্ত বিষয় যে দেশগুলি নিজেদের নাগরিকদের বিষয়ে ভাবছে। নিজেদের নাগরিকদের ক্ষেত্রে পুরো বিষয়টি যাতে ঠিকভাবে কাজ করে, সেজন্য নিয়ম তৈরি করছে। তাই পুরোটাই আমার কাছে যুক্তিযুক্ত।’
তিনি বলেন, ‘আমাদের কাছে একটা দুর্দান্ত জিনিস আছে-ফ্রি ইন্টারনেট (বাধাহীন ইন্টারনেট)। যা বিশ্বের মধ্যে যোগাযোগ গড়ে তোলে। আমার মনে হয়, সেই ভারসাম্যের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। একেবারে খোলাখুলি ইন্টারনেটে চিন্তাভাবনার আদানপ্রদানকে সমর্থন করা হয়-সেই বিষয়টি আদর্শ। তবে এটা একদমই যুক্তিযুক্ত যে গণতান্ত্রিক দেশগুলি ভাববে যে তাদের দেশের জনগণের জন্য কী করা উচিত।’

সম্প্রতি ভারতের নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম নিয়ে যেমন একাধিক সংস্থা আপত্তি তুলেছিল। প্রাথমিকভাবে গুগল দিল্লি হাইকোর্টে জানিয়েছিল, নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম গুগলের ক্ষেত্রে প্রয়োজ্য হবে না।

যদিও শুক্রবার পিচাই জানান, গুগল বিশ্বের কোনো দেশের সঙ্গে সংঘাতে যাবে না।

তিনি বলেন, ‘বড় সংস্থা আমরা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করি। গুগলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে স্থানীয় এবং সংশ্লিষ্ট দেশের স্বার্থের পক্ষে যেটা ভালো, সেটা অনুযায়ী কাজ করা উচিত। সেটা খুব গুরুত্বপূর্ণ।’

সূত্র: হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ