শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ফ্রান্স থেকে আরও ৩০টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে মিসর

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১

জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে ফ্রান্স থেকে লক্ষ কোটি টাকা খরচ করে আরও ৩০টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে মিসর। ৪৫০ মিলিয়ন ডলারের এ যুদ্ধবিমান কিনতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে অনুসন্ধানমূলক ওয়েবসাইট ডিসক্লোস। খবর-আলজাজিরার।

তবে মঙ্গলবার মিসরের প্রতিরক্ষা মন্ত্রণালয় চুক্তির কথা জানালেও অর্থ মূল্যের কথা জানা যায়নি।

১০ বছর মেয়াদি ঋণে এসব কেনা হচ্ছে। এর আগে ২০১৩-১৭ সালে ২৪টি রাফায়েল যুদ্ধবিমান কিনেছিল মিসর।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত ডিসেম্বরে বলেছিলেন, তিনি মিসরের কাছে এই যুদ্ধবিমান বিক্রির বিষয়টিকে দেশটির মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত করতে চান না।

কারণ তাতে উত্তর আফ্রিকা অঞ্চলে সন্ত্রাসবিরোধী যুদ্ধ দুর্বল হয়ে পড়তে পারে। ম্যাক্রোর ওই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছিল।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, মিশরে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন প্রেসিডেন্ট সিসি এবং তিনি বিরোধী পক্ষগুলোকে কঠোর হাতে দমন করে যাচ্ছেন। আর এ বিষয়টি না দেখার ভান করছে মিশরের প্রধান সমরাস্ত্র সরবরাহকারী দেশ ফ্রান্স।

সৌদি আরব ও ভারতের পর বিশ্বের তৃতীয় অস্ত্র আমদানিকারী দেশ মিসর। গত এক দশকে আফ্রিকান দেশটির অস্ত্র ক্রয় ১৩৬% শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করে আসছে মিসর। ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে মিসরের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ ছিল ফ্রান্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ