শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ফেসবুকের নতুন সুবিধা, পাচ্ছেন যারা

আইটি ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ব্যবহারকারীর অ্যাকাউন্টের জন্য আগামীতে নিরাপত্তা আরো বাড়াবে ফেসবুক। ব্যবহারকারীরা যাতে মোবাইল অ্যাপে নিজেদের পরিচয় ‘বাহ্যিক চাবি’র মাধ্যমে প্রমাণ করতে পারেন, সে সুযোগ করে দেবে ফেসবুক।

নতুন বছরের শুরু থেকেই ব্যবহারকারীদের জন্য এ সুবিধা আনবে ফেসবুক। এ তথ্য দিয়েছেন ফেসবুকের নিরাপত্তা পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার। প্

রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সিওএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী বছর থেকে ‘প্রটেক্ট সিকিউরিটি’ প্রোগ্রামটিকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য ব্যবহারের সুযোগ দেবে ফেসবুক। সুবিধাটি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন ক্ষেত্রের তারকারা ব্যবহার করতে পারবেন।

ফেসবুক প্রটেক্টের অধীনে রয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। এতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা ছাড়াও হ্যাকিং–প্রচেষ্টা হলে রিয়েল টাইমে জানার সুবিধা থাকবে। এত দিন পর্যন্ত এ সুবিধা কেবল যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, সরকারি সংস্থা, নির্বাচন কর্মকর্তা ও নীল টিক (ব্লু ব্যাজ) পাওয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ