শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

ফের বাংলাদেশে আসছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

২০১৯ সালের পর আবারও বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। এবারের সফরে কোন টেস্ট না থাকলেও তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। যার মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।

সোমবার ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে কোনও সিরিজেরই সময়সূচি নিশ্চিত করেনি এসিবি। এমনকি বাংলাদেশের বিপক্ষে সিরিজেরও দিনক্ষণ জানায়নি বোর্ডটি।

এদিকে, আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ধারণা করা হচ্ছে, বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ অনুষ্ঠিত হতে পারে।

সে অনুযায়ী, আসন্ন ২০২২ সালের ফেব্রুয়ারিতেই দলটি বাংলাদেশে আসবে বলেই জানা গেছে।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেবার সফরে একটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ খেলেছিলো আফগানরা। টেস্টটি অবশ্য হেরে যায় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় রশিদ খান, মোহাম্মদ নবীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ