শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

ফুটবল থেকে পেপের বিদায়

স্পোর্টস ডেস্ক / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ফুটবলকে বিদায় জানিয়েছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। ৪১ বছর বয়সে অবসর নিলেন এই পর্তুগিজ কিংবদন্তী।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান পেপে।

সেখানে পেপে বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাই আমাকে সমর্থন দিয়েছেন। এখন আমি ভারমুক্ত হতে চাই।’

এ বছর ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ম্যাচটাই পেপের ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই আসরে ইউরোতে খেলা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলার রেকর্ড করেন তিনি।

এদিকে পেপের বিদায়ের কথা জেনে আবেগাপ্লুত হয়েছেন সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘তুমি আমার কাছে কতটা অর্থবহ, তা ভাষায় প্রকাশ করা যাবে না, বন্ধু। আমার বন্ধু, খেলার মাঠে আমি যা কিছু অর্জন করেছি, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো তোমার সঙ্গে বন্ধুত্ব ও সম্মান। তুমি অনন্য।’

পেপে ফুটবল জীবন শুরু করেছিলেন দেশীয় ক্লাব মারিতেমার মাধ্যমে ১৮ বছর বয়সে।

জাতীয় দলের হয়ে ১৪১ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে পোর্তো, রিয়াল মাদ্রিদ, বেসিকতাসের মতো ক্লাবে খেলেছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে ১০ বছর কাটিয়েছেন পেপে। সেখানে তিনটি চ্যাম্পিয়নশিপ, দুটি ক্লাব কাপ ও তিনটি স্প্যানিশ লিগ শিরোপা জেতেন এই সেন্টার ব্যাক।


এই ক্যাটাগরির আরো সংবাদ