শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দিল ‘যুদ্ধবিধ্বস্ত’ ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক / ৪২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১

ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে সৌদি সামরিক জোটের আক্রমণে বিধ্বস্ত দেশটির যাকাত বোর্ড।

এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) যোদ্ধাদের জন্য ১৫ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহ করেছে ইয়েমেন সরকার।

এ সহায়তাকে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসনের ও হত্যাযজ্ঞ মোকাবেলায় ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ বলে জানিয়েছেন ইয়েমেনের যাকাত কর্তৃপক্ষের প্রধান।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম। যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এই বার্তা দেয়া হয়েছে যে, ইসরাইলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে যাবে ইয়েমেন।

ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি । তিনি বলেন, সৌদি আরবের আগ্রাসন মোকাবেলার পাশাপাশি আপনারা ফিলিস্তিনিদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ