শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ফিট মুশফিক, তামিমকে নিয়ে সংশয়

স্পোর্টস ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি শেষ করতে পারেননি মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। সুপার লিগের আগেই নিজেদের সরিয়ে নেন আসর থেকে। দেশসেরা দুই ব্যাটসম্যানকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে পাবে তো বাংলাদেশ?

টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো আশাবাদী মুশফিককে পাওয়া নিয়ে। সঙ্গে তামিমকে নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন জিম্বাবুয়ে থেকে ভিডিও বার্তায়।

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট। তার আগে সোমবার ডমিঙ্গো জানান নির্ভরযোগ্য দুই টাইগার ব্যাটসম্যানের ইনজুরি আপডেট।

‘মুশফিক আত্মবিশ্বাসী যে, সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে। তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তামিম এখনও শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। অদূর ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়া হবে বলে আমার ধারণা।’

ঢাকা লিগের এবারের আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের অধিনায়ক ছিলেন মুশফিক। আঙুলে চিড় ধরায় সুপার লিগ খেলতে পারেননি দারুণ ছন্দে থাকা ব্যাটসম্যান। বিশ্রামে ছিলেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক তামিমের চোট পায়ে। ব্যথার কারণে ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটে সমস্যা হচ্ছিল তার। যদিও জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন দেশসেরা ওপেনার। খেলেছেন মুশফিকও।


এই ক্যাটাগরির আরো সংবাদ