শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ফাইনালে যেতে কিউয়িদের লক্ষ্য ১৬৭ রান

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান জমা করা ইংল্যান্ড শেষ পাঁচ ওভারে আরও দুটি উইকেট হারিয়েই তুলে নেয় ৬৬টি মূল্যবান রান। অর্থাৎ নির্ধারিত ওভারে মাত্র ৩টি উইকেট হারিয়ে ১৬৬ রানের স্কোর গড়ে মরগ্যানের দল। যার ফলে ফাইনালে যেতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৭ রান।  

এর আগে আবুধাবিতে বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ফলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া মারকুটে ওপেনার জেসন রয়ের পরিবর্তে প্রত্যাশা মতোই বাটলারের সঙ্গে ওপেন করতে নামেন জনি বেয়ারস্টো।

যদিও সফল হননি এবারের আসরে প্রথমবার ওপেন করতে নামা বেয়ারস্টো। শুরুটা ভালো করলেও মিলনের আঘাতে মাত্র ১৩ রান করে ফেরেন এই ওপেনার, ১৭টি বল খেলে। এরপর টি-টোয়েন্টির সেরা ব্যাটারের সঙ্গে মাত্র ১৬টি রান যোগ করে ফেরেন চলতি বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটার জস বাটলার। তাঁর ব্যাট থেকে আসে ২৪ বলে চার বাউন্ডারিতে ২৯ রান।

যাতে দলীয় ৫৩ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। তবে ডেভিড মালান ও মঈন আলীর ঝোড়ো ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১৬৬ রানের স্কোর পায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন মঈনই। ৩৬ বলে ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন ৫১ রানে।

তাঁর ৩৭ বলের এই ইনিংসে ছিল তিনটি চারের সঙ্গে দুটি বিশাল ছক্কার মার। সঙ্গী ইয়ন মরগ্যান অপরাজিত থাকেন দুই বলে চার রান করে। এর আগে ৩০ বল খেলা মালান আউট হন চারটি চার ও একটি ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে। মাঝে ১০ বল খেলে একটি করে চার-ছক্কায় ১৭ রান করে নিশামের শিকার হন লিভিংস্টোন।

কিউয়িদের পক্ষে একটি করে উইকেট লাভ করেন টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জেমস নিশাম।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৫০ ওভারেই সেই ম্যাচটি টাই হয়। সুপার ওভারেও টাই হয়। পরে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইসিসি। এবার আরেকটি বিশ্বকাপের মঞ্চেই ইংল্যান্ডকে হারিয়ে সেই হতাশার বদলা নেয়ার সুযোগ কিউয়িদের সামনে।

এক নজরে দুই দলের একাদশ
ইংল্যান্ড: জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগ্যান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম বিলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ