শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক / ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সাথে বৈঠক করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান সাংবাদিকদের বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তারা দ্বিপাক্ষিক এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাত করবেন।

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙ্গে দেয়ার পর সৃষ্ট বিরোধ মিমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-মাখো বৈঠককে।

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না বরং এর ফলে তাদের ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে। চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে মাখো ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সাথে তুলনা করেন, কোন টুইটার বার্তা ছাড়াই যেমনটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ