শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

‘প্লেয়ার অফ দ্য মানথ’ মনোনীত সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফর্ম্যান্সের উপর ভিত্তি করেই অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল আইসিসি। এতে আরও একবার কোনও ভারতীয় ক্রিকেটারের নাম থাকলেও ফের একবার মনোনীত হলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) আইসিসির তরফে প্লেয়ার অফ দ্য মানথ পুরস্কারের জন্য মনোনীত ক্রিকেটারদের নাম জানানো হয়। এবারের লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ধারাবাহিকভাবে রান করলেও এবারও মনোনীত হননি দু’জনের কেউই। তবে চমকপ্রদ পারফরম্যান্সে নজর কাড়া পাক তারকা আসিফ আলি লড়াই চালাবেন সাকিবের সঙ্গে।

তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম রয়েছে নমিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসের। একদা দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উইসের জন্যই নমিবিয়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। সেইসঙ্গে তারা নিশ্চিত করেছে পরের বিশ্বকাপে অংশ নেয়াটাও।

এদিকে, জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কারের জন্য দু’বার মনোনীত হলেন সাকিব। এখন দেখার বিষয় যে, প্রথম ক্রিকেটার হিসেবে সাবিকেব হাতে দ্বিতীয়বার এই খেতাব ওঠে কিনা।

অন্যদিকে, মেয়েদের বিভাগে অক্টোবরের সেরা ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন আয়ারল্যান্ডের দুই তারকা লরা ডেলানি ও গ্যাবি লুইস। তাঁদের সঙ্গে লড়াই চালাবেন জিম্বাবুয়ের ম্যারি-আন মুসোনদা।

ছেলেদের বিভাগে মনোনীত তিন ক্রিকেটার:

১. সাকিব আল হাসান: ১৩১ রান ও ১১টি উইকেট।

২.আসিফ আলি: ৫২ রান। আফগানিস্তানের বিরুদ্ধে ৪ ছক্কায় ম্যাচ জেতানো ইনিংস।

৩. ডেভিড উইসে: ১৬২ রান ও ৭টি উইকেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ