শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

প্রোটিয়াদের হারিয়ে ‘প্রথম’ জয়ের স্বাদ আয়ারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে চমকেই দিলো আয়ারল্যান্ড। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ওডিআইতে জয়ের স্বাদ তুলেছে আইরিশরা।

ডাবলিনের ম্যালাহাইডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৯০ রানের সংগ্রহ আনে আয়ারল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ পর্যন্ত যেতে পারে সাউথ আফ্রিকা। স্বাগতিকরা জয় পায় ৪৩ রানে।

অধিনায়ক অ্যান্ডি ব্যালবির্নের সেঞ্চুরিতে জড়ের ভিত পায় আইরিশরা। স্বাগতিক দলনেতা ১০ চার ও ২ ছয়ে ১১৭ বলে ১০২ রানের ইনিংস উপহার দিয়েছেন।

বাকিদের মধ্যে হ্যারি টেক্টরের ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ বলে ৭৯, জর্জ ডকরেলের ৫ চার ২ ছয়ে ২৩ বলে ঝড়ো ৪৩, পল স্টার্লিংয়ের ২৯ ও অ্যান্ডি ম্যাকবির্নের ৩০ রানে তিনশর কাছে যায় আয়ারল্যান্ড।

জবাব দিতে নেমে জানেমান মালানের ৮৪, রসি ফর ডার ডুসেনের ৪৯, ডেভিড মিলারের ২৪ ছাড়া বলার মতো অবদান রাখতে পারেননি প্রোটিয়াদের আর কেউ।

আইরিশদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মার্ক আডাইর, অ্যান্ডি ম্যাকবির্নে ও জশ লিটলে। একটি করে উইকেট নিয়ে তাদের যোগ্য সঙ্গ দিয়েছেন ক্রেইগ ইয়ং, সিমি সিং ও জর্জ ডকরেল। এদিন হাত ঘোরা ছয় আইরিশ বোলারই উইকেটের দেখা পেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ