শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

প্রাথমিকের ক্লাস শুরু বুধবার

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। তবে প্রাক-প্রাথমিকের (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে দুই সপ্তাহ পর।

ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে দুই শিফটে ক্লাস নিতে বলা হচ্ছে। এক্ষেত্রে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুর ১২টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নিতে হবে প্রাইমারি স্কুলগুলোতে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

মঙ্গলবার ১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দুই শিফটের ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে হবে। প্রতিদিন প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে। স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও ক্লাসে মাস্ক পরা বাধ্যতামূলক। বিষয়টি নিশ্চিত করবেন শিক্ষক ও অভিভাবকরা।

যেসব স্কুল একশিফটে পরিচালিত হয় তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দুই শিফটে ক্লাস নিতে পারবেন। এ বিষয়টি তদারকি করেন শিক্ষা কর্মকর্তারা। এ বিষয়ে স্কুলগুলোকে উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুসারে প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনা করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ