শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

প্রস্তুতির পারফরম্যান্সে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

জিম্বাবুয়ে সফরে দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকে পুরোপুরি ফায়দা তুলেছে বাংলাদেশ। ব্যাটিং হয়েছে দুর্দান্ত। বোলিং পারফরম্যান্সও ছিল অসাধারণ। জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে ম্যাচ ড্র হলেও বাংলাদেশ দেখিয়েছে আধিপত্য। পেসারদের স্বর্গে টাইগার স্পিনাররাও ছিলেন বেশ কার্যকরী।

বাংলাদেশ প্রথমদিনের পুরোটা ব্যাট করে ২ উইকেটে ৩১৩ রান তোলার পর দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে করে ২২ রান। চোটের কারণে প্রথম ইনিংসে নামতে না পারা তামিম ইকবাল ১৮ রানে ছিলেন অপরাজিত।

তার আগে স্বাগতিকদের বাংলাদেশ অলআউট করে দেয় ২০২ রানে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ৩টি করে উইকেট।

বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নামার আগে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে দলকে। দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বললেন সে কথাই।

‘স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই খুব ভালো শুরু করেছে। আমিও হয়ত সাকিব ভাইকে সাপোর্ট করতে পেরেছি। খুব ভালো লেগেছে। এটা আমাদের দলের জন্য সুবিধা যে, আমরা স্পিনাররাও উইকেট পেয়েছি। টেস্টেও যদি আমরা স্পিনাররা উইকেট পাই তাহলে দলের অনেক উপকার হবে।’

‘আর ব্যাটসম্যানরা খুব ইতিবাচক ছিল। এই আত্মবিশ্বাস আমাদের টেস্টে কাজে লাগবে। এভাবে খেলতে পারলে প্রচুর রান করা সম্ভব।’


এই ক্যাটাগরির আরো সংবাদ