শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

প্রথম ভারতীয় হিসেবে অশ্বিনের দুরন্ত নজির

স্পোর্টস ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ইংল্যান্ড সফরে সুযোগ না পেলেও ঘরের মাঠে কিউয়িদের বিপক্ষে স্বমহিমায় রবিচন্দ্রন অশ্বিন। বর্তমান সময়ে মতান্তরে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। প্রতি ম্যাচেই একের পর এক রেকর্ড ভাঙছেন, গড়ছেন ভারতীয় স্পিন জাদুকর। 

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরেই হরভজন সিংকে পিছনে ফেলে টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন অশ্বিন। এবার মুম্বাইয়ে আরেক নজির গড়ে ভজ্জির পাশপাশি অনিল কুম্বলেকেও পিছনে ফেলে দিলেন তিনি।

৪০০-র অধিক টেস্ট উইকেট নেয়া বোলারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারেনা আসলেই। ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে অশ্বিনের থেকে সাংঘাতিক বোলার সম্ভবত বিশ্ব ক্রিকেটে নেই। নিউজিল্যান্ড সিরিজে দলে কামব্যাক করেই ফের স্বমহিমায় দেখা গেছে ৩৫ বছর বয়সী তারকা বোলারকে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে কিউয়িদের নাস্তানাবুদ করার পর দ্বিতীয় ইনিংসেও ফের অশ্বিন ঘূর্ণিতে নাকাল টম লাথামরা। ৫৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে তৃতীয় দিন পার করেছে সফরকারীরা। যার মধ্যে তিনটিই গেছে অশ্বিনের ঝুলিতে।

এই দ্বিতীয় ইনিংসেই প্রথম ভারতীয় বোলার হিসেবে চারবার (২০১৫, ২০১৬, ২০১৭, ২০২১) এক বছরে ৫০ বা তার বেশি উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন অশ্বিন। কুম্বলে (১৯৯৯, ২০০৪, ২০০৬) এবং হরভজন (২০০১, ২০০২, ২০০৮) তিনবার এক বছরে পঞ্চাশোর্ধ্ব উইকেট নিয়েছিলেন। এবার এই দুই কিংবদন্তি স্পিনারকেও ছাড়িয়ে গেলেন অশ্বিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ