শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

প্রথমবার মা হচ্ছেন ‘বার্বি’ তারকা রবি

বিনোদন ডেস্ক / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

‘বার্বি’ সিনেমা দিয়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেত্রী মার্গট রবি এবার মা হতে চলেছেন। সম্প্রতি তার একটি বেবি বাম্পের ছবিও প্রকাশ পেয়েছে। 

রবির স্বামী হলিউডের একজন প্রভাবশালী সিনেমা প্রযোজক। তার নাম টম অ্যাকারলি। দুজনই প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। তবে এ বিষয়ে অভিনেত্রী ও তার স্বামীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কিছুই জানানো হয়নি।

নিজেদের সময় দিতে বর্তমানে দুজনে আছেন ইউরোপের দেশ ইতালিতে। সেখানে নিজেদের মতো করে অবকাশ যাপন করছেন তারা। যার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই রবির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নজরে আসে। ছবিতে অভিনেত্রীকে ‘বেবি বাম্প’-এ দেখা যায়।

রবির সঙ্গে টমের প্রেমের সম্পর্ক শুরু হয় ২০১৩ সালে। ‘ওয়ার্ল্ড ওয়ার ২’ সিনেমার শুটিং সেট থেকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর ২০১৬ সালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের ৮ বছর পর প্রথমবারের মতো মা হচ্ছেন এই অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ