শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের সাথে নির্বাচনী বিতর্কে অংশ না নেয়ার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট বিতর্ক এড়িয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার ৭৭ বছর বয়সী ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার মতো সফল প্রেসিডেন্টের জন্য এসব প্রচারের প্রয়োজন নেই। আমেরিকানরা তাকে ভালোভাবেই চেনে। হোয়াইট হাউস প্রতিদ্বন্দ্বীর সাথে পাবলিক শোডাউনের কোন প্রয়োজন নেই।

তিনি তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে অত্যন্ত সফল এবং আমেরিকান জনগণের মধ্যে তার বিপুল জনপ্রিয়তার কথা তুলে ধরে বলেন, জনগণ জানে আমি কে এবং প্রেসিডেন্ট হিসেবে আমি কতোটা সফল।

জ্বালানি, সীমান্ত নিরাপত্তা, সামরিক ও অর্থনীতির ক্ষেত্রে তার সফলতার কথা তুলে ধরে ট্রাম্প বলেন,  এ কারণে আমাকে বিতর্ক করতে হবে না।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ের প্রথম বিতর্ক ২৩ আগষ্ট বুধবার উইসকনসিনের মিলওয়াকিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে চারটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। এখন পর্যন্ত যতো মামলা হয়েছে তার বিরুদ্ধে, তাতে দোষী সাব্যস্ত হলে ৭শ’ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। তবে, সংবিধানে উল্লেখ করা নিয়ম অনুযায়ী ট্রাম্প নির্বাচন করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ