শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

প্রকাশ্যে প্রেম নিবেদন, নারী ভক্তকে চোখ মারলেন রণবীর

বিনোদন ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

বলিউডের লেডিজম্যান রণবীর কাপুর। ব্যাচেলর তকমা ঘুচিয়েছেন গতমাসেই। কিন্তু তার চার্মিং স্মাইলে আজও পাগলপাড়া লাখো তরুণীর হৃদয়। শনিবার অল স্টারস ফুটবল ক্লাবের হয়ে ফুটবল পায়ে দুবাইতে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সেলিব্রিটি ফুটবল লিগের এই ম্যাচে রণবীর ছাড়াও অংশ নেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানের মতো বলি নায়করা।

এদিন প্রিয় তারকাদের দেখতে দুবাইয়ের মাঠে উপচে পড়েছিল ভিড়। সাজঘর থেকে মাঠে প্রবেশের মুখে পছন্দের তারকাদের নাম ধরে চিৎকার করছিল সবাই। এর মাঝেই এক তরুণী রণবীরকে লক্ষ্য করে বলে বসেন, ‘আমি তোমাকে ভালোবাসি রণবীর’।

ভালোবাসার এই ডাক কানে পৌঁছেছিল পর্দার ‘সঞ্জু’র। পিছনে ফিরে তাকিয়ে পাল্টা চোখ মারেন রণবীর। ব্যাস! দ্বিগুণ স্বরে চেঁচিয়ে উঠে অনুরাগীরা।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওর কমেন্ট বক্সে সকলেই ভালোবাসা উজাড় করে দিচ্ছেন রণবীরের প্রতি।

কেউ কেউ লিখেছেন, ‘তুমি সত্যিই ভাগ্যবান’। কেউ আবার লিখেছেন, ‘বউ থাকতেও ছেলেটা শুধরালো না’।

তবে ওই সৌভাগ্যবতীর কাহিনি এখানেই শেষ নয়। ম্যাচ শেষে রণবীর এসে হাত মেলান তার ভক্তদের সঙ্গে। এমনকি সেলফিও তোলেন। রণবীরের হাতের ছোঁয়া এখনও ভুলতে পারছে না ওই যুবতী। রীতিমতো ঘোরে রয়েছে বলে সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে সে।

আগামিতে রণবীরকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে। এই সিনেমাতে আলিয়ার সঙ্গে অনস্ক্রিনে রোম্যান্স করবেন আরকে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এই ক্যাটাগরির আরো সংবাদ