শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

প্রকল্পের ব্যয় ও মেয়াদ বৃদ্ধির সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার নির্দেশ

দর্পণ ডেস্ক / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের কারণে চলমান প্রকল্পে পরবর্তীতে নতুন আইটেম যোগ করতে হয়, এ কারণে ব্যয় ও মেয়াদ বাড়ে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি তৈরির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের খুঁজে বের করুন, কারা জড়িত ছিলেন। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও জানাতে হবে।

একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব বিষয় নিশ্চিত করেছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ’ প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৩ হাজার ৯২৬ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পে এখন নতুন করে বিভিন্ন কার্যক্রম যোগ করে ২ হাজার ৫৩০ কোটি ৪৩ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫৭ কোটি ১৯ লাখ টাকা। মূল অনুমোদিত মেয়াদ ছিল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। এখন সংশোধনীতে তিন বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছে। এ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন- কেন এটি এত নতুন কার্যক্রম যোগ করতে হচ্ছে এবং ব্যয় ও মেয়াদ বাড়াতে হচ্ছে? কারা প্রকল্পটি তৈরির সঙ্গে জড়িত ছিলেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, এ প্রকল্পটির প্রসঙ্গে আলোচনা হলেও এটির পাশাপাশি প্রধানমন্ত্রী সার্বিকভাবে সব প্রকল্পের ক্ষেত্রেই এ নির্দেশনা দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রকল্প পরিচালকদের (পিডি) প্রকল্প এলাকায় থাকতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন- প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যাতে একজন প্রকল্প পরিচালক একাধিক প্রকল্পের দায়িত্বে না থাকেন। সেই সঙ্গে তারা যাতে প্রকল্প এলাকায় থাকেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ