শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

প্যারিস ছেড়ে তুরিনে যাচ্ছেন ডি মারিয়া!

স্পোর্টস ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

লিগ ওয়ান জায়ান্ট পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করতে চলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এঞ্জেল ডি মারিয়া। আগামী মৌসুমে তুরিনের ক্লাব জুভেন্টাসের হয়ে মাঠে নামতে পারেন মেসি-নেইমারদের সতীর্থ তারকা।

ডি মারিয়াকে ফ্রি ট্রান্সফারে এক বছরের চুক্তিতে টানতে ইচ্ছুক ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব। ফুটবল বিষয়ক পত্রিকা গোল ডটকম জানিয়েছে, আসছে মৌসুমেই প্যারিস ছেড়ে তুরিনে যেতে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

২০১৫ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৫২ মিলিয়ন ইউরোতে প্যারিসের ক্লাবটিতে আসেন আর্জেন্টাইন উইঙ্গার। এরপর একে একে পার করেন সাত সাতটি বছর। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে চলতি বছর জুনেই। পিএসজি চুক্তি বাড়ানোর প্রতি এখনও আগ্রহ দেখায়নি। সে কারণেই নতুন ঠিকানার খোঁজে নেমেছেন আর্জেন্টাইন উইঙ্গার।

গোল ডটকম জানাচ্ছে, ৩৪ বর্ষী আর্জেন্টাইনকে পেতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালাচ্ছে ইতালির জায়ান্টরা। ডি মারিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনাও চালিয়ে নিচ্ছে তারা। সিরি’আ জায়ান্টরা এক বছরের চুক্তির পাশাপাশি পরবর্তী মৌসুমের বিষয়টিও ভাববে বলে খবর।

সিরি’আ আইন অনুযায়ী, একজন বিদেশি খেলোয়াড় দলে টানার যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করার অনুমতি পেতে পারে জুভেন্টাস। দলটির কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি বিশ্বাস করেন, মান এবং অভিজ্ঞতার কারণে তার স্কোয়াডের জন্য আদর্শ বিদেশি হবেন ডি মারিয়া।

যদিও পার্ক দি প্রিন্সেস ছাড়তে চাচ্ছেন না ডি মারিয়া। সেখানেই তার পরিবার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পিএসজির নতুন লক্ষ্যে কাটা পরতে হতে পারে আর্জেন্টাইনকে। গোল জানাচ্ছে, সেকারণেই নতুন চ্যালেঞ্জ খুঁজতে তুরিনে রওয়ানা হবেন ডি মারিয়া।

প্যারিসের ক্লাবটিতে সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন। এখন পর্যন্ত ২৯১ ম্যাচে ৯১ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন ডি মারিয়া। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১১৭ বার।


এই ক্যাটাগরির আরো সংবাদ