শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

পেনাল্টিতে ব্রাজিলকে জেতালেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

গুরুত্বের দিক দিয়ে লড়াইটা স্রেফ একটি প্রীতি ম্যাচ। কিন্তু মর্যাদার দিকে দিয়ে ভিন্ন মাত্রার। এ ছাড়া বিশ্বকাপের আগে ম্যাচটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ এটি। কিন্তু বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচটির প্রথমার্ধে কোনো গোলের দেখাই পেল না ব্রাজিল। তবে পুরো ম্যাচেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। কিন্তু কিছুতেই ভাঙতে পারছিল না জাপানের রক্ষণ। ঘরের মাঠে ব্রাজিলের আক্রমণ ঠেকানোর প্রাণপণ চেষ্টা করেছে তারা। নিজেদের চেষ্টায় প্রায় সফল হয়েই যাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু পেনাল্টির ভাগ্যে বদলে যায় প্রেক্ষাপট। পেনাল্টিতে করা নেইমারের গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানকে হারিয়েছে ব্রাজিল।

সোমবার প্রীতি ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে ভাসিয়েছিল ব্রাজিল। কিন্তু এবার জাপানের বিপক্ষে বেশ পরীক্ষা দিয়েই জিততে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এদিন ম্যাচের ৫৩ ভাগ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। এর মধ্যে মোট ২১ বার প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে তারা। এর মধ্যে ৫টি ছিল অনটার্গেটে যাওয়ার মতো শট। কিন্তু একটিতেও জাপানের জালের দেখা পায়নি ল্যাটিন আমেরিকার দলটি।

বিপরীতে ৪৭ভাগ সময় বল দখলে রেখে সাতবার ব্রাজিলের ডি বক্সে আক্রমণ করে জাপান। কিন্তু একটিও অনটার্গেটে ফেলতে পারেনি তারা।

জাপান আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ব্রাজিল। দ্বিতীয় মিনিটেই অবশ্য সুযোগ এসেছিল লিড পাওয়ার। তবে রাফিনহার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ১৮ মিনিটে আরেকবার সহজ সুযোগ আসে। সেটিতেও ফল আসেনি ব্রাজিলের পক্ষে। প্রথমার্ধে একে একে ১০ বার আক্রমণেও জালের দেখা পায়নি তিতের দল।

অবশেষে দ্বিতীয়ার্ধে স্বস্তি ফিরে ব্রাজিল শিবিরে। ৭৫ মিনিটে নেইমারের নেওয়া শট রুখে দেন জাপানের গোলকিপার সুইচি গোন্ডা। ফিরতি বল পোস্টে মারেন রিচার্লিসন। নেইমার তখন বক্সে ছিলেন। ওই মুহূর্তে জাপানের ডিফেন্ডার এন্ডো অবৈধভাবে নেইমারকে ফেলে দেন। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতে সুযোগ হাতছাড়া করেননি নেইমার।

৭৭তম মিনিটে ঠাণ্ডা মাথায় সফল স্পট কিকে জয়সূচক গোলটি এনে দেন পিএসজি তারকা। ব্রাজিলের জার্সিতে এ নিয়ে ৭৪ গোল করলেন নেইমার। আর মাত্র চার গোল করলেই দেশটির হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড নিজের করে নেবেন পিএসজি তারকা। ব্রাজিলের জার্সিতে এই মুহূর্তে নেইমারের চেয়ে বেশি গোল করার রেকর্ড আছে কেবল কিংবদন্তি পেলের (৭৭)।

লিড পাওয়ার পর বাকি সময় নিজেদের রক্ষণ সামলে রাখে ব্রাজিল। ফলে পেনাল্টির সুবাদে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। জাপানের বিপক্ষে এর আগে কখনোই হারেনি ব্রাজিল। এশিয়ার দলটির বিপক্ষে এ নিয়ে ১৩ ম্যাচ খেলে ১১টিতেই জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি দুটিতে ড্র হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ