শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

পুত্রসন্তানের নাম জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

গত রমজানে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। আর এই রমজানে তৃতীয় সন্তানের বাবা হন তিনি। এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই মেয়ের পর ছেলের মুখ দেখলেন সাকিব।

একমাত্র ছেলের নাম কী রাখবেন সাকিব, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

এতোদিন ধরে ছেলের মুখখানাও ঠিক করে ভক্ত-অনুরাগীদের দেখাননি সাকিব। অবশেষে ছেলের  নাম জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান। আইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্টকরণ’, ‘বর্ণনামূলক’।

বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। তার পরিবারের সবাইকে জার্সি উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

সেই জার্সিগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের পুত্র সন্তানের নাম লেখেন সাকিব।

সাকিব লিখেছেন, ‘আমাদের ছেলে আইজাহ আল হাসানকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আর আমরাও এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না বাবা! আমার পরিপূর্ণ পৃথিবী।’

প্রসঙ্গত, সাকিবের বড় মেয়ের নাম আলায়না আল হাসান এবং ছোট মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তানের নাম ইরাম আল হাসান।


এই ক্যাটাগরির আরো সংবাদ