শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

পিএসজিতে দ্রুতই মানিয়ে নিচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

হুট করেই পাড়ি জমিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইতে। বেশ ঘটা করেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ক্লাবটি। আয়োজন করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দর্শকদের সামনেও। কিন্তু এখনো পিএসজির জার্সিতে মাঠে নামেননি এই আর্জেন্টাইন তারকা।

চারদিকে তাই প্রশ্ন, কবে পিএসজির জার্সিতে মেসির অভিষেক হবে? বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত একটায় ব্রেস্টের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। লিগ ওয়ানের এই ম্যাচেই পিএসজির জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে মেসির।

যদিও ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই ব্যাপারে মুখ খুলতে চাইলেন না পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। তিনি জানিয়েছেন, এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। তবে পিএসজিতে যে মেসি দ্রুতই মানিয়ে নিচ্ছেন সেটি স্পষ্টই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচে মেসির অভিষেক হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা পরিকল্পনার ব্যাপারে দলের সঙ্গে এখনো কথা বলিনি। সংবাদ সম্মেলনের পর সবকিছু বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

পিএসজিতে মেসি মানিয়ে নিতে পারছেন কি না এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা সবাই তার মান জানি। সে দলের মধ্যে খুবই ইতিবাচক শক্তি এনেছে। দলের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নিচ্ছে। আপনি বলতে পারেন এখানে ভালো অনুভূতি আছে। কেবল ড্রেসিং রুমেই না, মাঠেও।’


এই ক্যাটাগরির আরো সংবাদ