শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার আদেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

এবার পারমাণবিক অস্ত্র তৈরী রাখার জন্য সামরিক বাহিনীকে আদেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

রোববার সন্ধ্যায় দেয়া এক বার্তায় পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি ‘অবন্ধুসুলভ পদক্ষেপ নিয়েছে এবং বেআইনিভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’ তবে পুতিনের বক্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেই মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

বিষয়টি নিয়ে বিবিসির বিশ্লেষক গর্ডন কোরেরা বলছেন, এর অর্থ হচ্ছে- মস্কো একটি সতর্কবার্তা দিচ্ছে এবং সতর্কাবস্থার মাত্রা বাড়ানোর ফলে কৌশলগত অস্ত্র নিক্ষেপ আরো দ্রুতগতিতে করা সহজতর হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, বর্তমানে এ অস্ত্র ব্যবহারের ইচ্ছে রয়েছে পুতিনের।

রাশিয়ার কাছে পরমাণু অস্ত্রের যে মজুত আছে, তা পৃথিবীর বৃহত্তম। কয়েকদিন আগেই রুশ নেতা ইউক্রেন অভিযান শুরুর সময় এক হুঁশিয়ারি দিয়েছি বলেছিলেন, ‘কেউ এতে বাধা দেয়ার চেষ্টা করলে এমন পরিণতি হবে, যা তার ইতিহাসে কখনো দেখা যায়নি।’

বিষয়টিকে তখন অনেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বলে ব্যাখ্যা করেছিলেন।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশের পারমাণবিক শক্তিকে তৈরি রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেয়ার পর যুক্তরাষ্ট্র একে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে- প্রেসিডেন্ট পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছেন, যা “সম্পূর্ণ অগ্রহণযোগ্য”। সূত্র- বিবিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ