শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

পাকিস্তান দলে জায়গা হলো শোয়েব মালিকের

স্পোর্টস ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে আবারও রদবদল। দলে এবার সুযোগ হয়েছে শোয়েব মালিকের। শোয়েব মাকসুদের বদলে জায়গা পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

শনিবার (৯ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

গত বুধবার চোটের কারণে হাঁটতে অসুবিধা হচ্ছিল মাকসুদের। তাই হাসপাতালে যেতে হয় তাকে। সেখানে এমআরআই করানো হয়। এরপরই শোয়েব মালিককে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। বলে জানান, পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

২০০৭ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরেই পাকিস্তানের হয়ে অংশ নেন মালিক। ২০০৯ সালে শিরোপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১০ সালে অংশ না নিলেও ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে দেশের জার্সিতে অংশ নেন টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে ১১৬ ম্যাচে ১০৬ ইনিংস ব্যাট করে ৩১.১৩ গড় ও ১২৪.২০ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৩৩৫ রান। ৩৯ বছর বয়সী মালিকের রয়েছে ৮টি শতকের ইনিংস। বল হাতে রয়েছে ২৮টি উইকেট।

এদিকে শুক্রবার ১৫ সদস্যের দলে নতুন করে যোগ করা হয় ফখর জামান, হায়দার আলী ও সরফরাজ আহমেদের নাম। এই তিন জনের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন আজম খান, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহম্মদ হাফিজ, মোহম্মদ হাসনাইন, মোহম্মদ নাওয়াজ, মোহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিনশাহ আফ্রিদি, শোয়েব মালিক। রিজার্ভ – ফকর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।


এই ক্যাটাগরির আরো সংবাদ