শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

পাকিস্তানের শপিং মলে আগুন, নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ডেস্ক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিং মলে আগুনে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

শনিবার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল।

উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’

তিনি বলেন, ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর

শহিদ হুসেন আরও বলেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ