কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আবারও এক সংকটময় পর্যায়ে পৌঁছেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে কাশ্মীরের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করার পর ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান সেখান থেকে সরে যায় বলে দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ভারতীয় যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পার না করলেও পাকিস্তান বিমানবাহিনী তাদের উপস্থিতি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়ার ফলে ভারতীয় বিমানগুলো এলাকা ত্যাগে বাধ্য হয়। একই সময় পাকিস্তানের তথ্যমন্ত্রী সতর্ক করেন যে ভারত পরবর্তী ২৪–৩৬ ঘণ্টার মধ্যে অভিযান চালাতে পারে।
এ অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে, যা এ অঞ্চলের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।